মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফুলবাড়ীতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বিধি অমান্য করে মাইকিং ও র‌্যালী

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৮.৫৯ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ করা হলেও দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় ম্যারিজ সিগারেটের ডিপোর সহযোগীতায় বিভিন্ন পুরুস্কারের প্রলভোন দেখিয়ে মাইক বাজিয়ে, র‌্যালী করে সিগারেট সেবনের প্রতি আকর্ষন করে র‌্যালী শহর প্রদক্ষিন করতে দেখা যায় ম্যারিজ সিগারেটের বিক্রয় প্রতিনিধিদের।

গত (৮ আগস্ট) সোমবার রাত ৮টায় ফুলবাড়ী ম্যারিজ সিগারেটের স্থানীয় ডিপো কাঁটাবাড়ী অফিস থেকে ম্যারিজ সিগারেট কোম্পানির নিয়োগকৃত বিক্রয় প্রতিনিধিরা ব্যানার ও মাইক নিয়ে র‌্যালী করে শহরের বিভিন্ন এলাকায় ম্যারিজ সিগারেট সেবন করে পুরুস্কার লুফে নিন, বলে মাইক নিয়ে র‌্যালী করে প্রচার দিয়ে বেড়ায়।

তারা মাইক দিয়ে প্রচার করে বলেন,ম্যারিজ সিগারেটের সাফল্যের ১৫ বছর উপলক্ষ্যে ১টি কাটুন কিনলে আপনি পেতে পারেন বাই সাকেল, ম্যাজিক চুলা, প্রেসাকার কুকার ইত্যাদি।

সরকারি বিধি অমান্য করে এই রুপ বিজ্ঞাপন প্রচারের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকাশিত কোন বই, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ছাপানো কাগজ, বিলবোর্ড বা সাইনবোর্ডে বা অন্য কোন ভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার ২০০৫ সালে সম্পূন্ন নিষিদ্ধ করেছে। এরপরেও যদি কেউ তামাকের প্রচার চালায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com