মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ময়মনসিংহে বঙ্গমাতার জন্মদিনে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিচ্ছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ১০.৪৬ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩০ অস্বচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। সোমবার (০৮ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে ময়নসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সেলাই মেশিনসমূহ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার নেতৃত্বে সকল ক্ষেত্রে আজ নারীরা ভালো করছে। এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ দেশব্যাপী অসংখ্য অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। এ উপহার তখন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে যখন এ সেলাই মেশিনগুলো ব্যবহার করে সবাই স্বাবলম্বী হয়ে উঠবে।

মেয়র আরও জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে আরও ৭০ টি সেলাই মেশিন অস্বচ্ছল নারীদের প্রদান করা হবে। এছাড়া, মা ও শিশুদের সেবায় একটি নগর মাতৃসদন স্থাপন করা হয়েছে। এছাড়া, ব্রাহ্মপল্লীতে এবং গোয়াইলকান্দীতে নগর মাতৃসদন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম , সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, নারী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com