সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে পৈশাচিক বর্বরতা ৮শ টাকার জন্য শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা ! সোহাগের খুনি শাহীন গ্রেপ্তার!  লক্ষ্মীপুরে বালুচাপা সেই লাশের রহস্যভেদ করলো র‍্যাব রাজধানীর রাজারবাগ কদমতলায় মসজিদের জমি দখলের অবৈধ চেষ্টার প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজছাত্র ঘটনা স্থলেই মারা যান এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় সাংবাদিকদের মিলনমেলায় সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভবিষ্যৎ করণীয়তে প্রত্যয় চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী ও চট্টগ্রাম বিভাগীয় নতুন কমিটি ঘোষণা বিজেসি’র শ্রদ্ধাঞ্জলি শহীদদের প্রতি দক্ষিণ হালিশহর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত ঘরে হামলা-নারী আহত।

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ১০.৩৫ এএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে জমী সংক্রান্ত বিরোধের জের ধরে বসতঘরে হামলা ও দেলোয়ারা খাতুন নামের এক নারী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ত্রিশাল থানায় শনিবার (৬ আগস্ট) একটি মামলা দায়ের করেছেন আহত নারীর স্বামী আব্দুল আওয়াল (মামলা নং-০৭)। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা ও পরিবারিক বিষয় নিয়া বিবাদ চলে আসছিল। বিবাদীরা বাদীর পরিবারের লোকজনদের খুন করার জন্য সময় সুযোগ খুঁজিতে ছিল। এরই ধারাবাহিকতায় বিবাদী মোবারক হোসেন (৪৫), আবুল কালাম (৫৫), আবুল কাশেম (৬৭), জিহাদ (২০) উপরোক্ত সকল বিবাদীরা বৃহস্পতিবার (০৪ আগস্ট) সন্ধ্যার সময় ধারালো অস্ত্র, লোহার রড বাঁশের লাঠি সহ এক বেআইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া বাদীর বসত বাড়ীর বাড়ির আঙ্গীনায় অনধিকার প্রবেশ করে ছেলে শামীমকে খুন করার জন্য আক্রমন করলে বসতঘরে আশ্রয় নেয়।

বিবাদীরা ঘরের দরজা ভাঙ্গীয়া ঘরে উঠার সময় বাদীর স্ত্রী মোছাঃ দেলোয়ারা খাতুন বাধা দিলে বিবাদী আবুল কাশেম এর হুকুমে বিবাদী মোবারক তাহার হাতে থাকা ধারালো দা দিয়া স্ত্রী দেলোয়ারা খাতুন (৫৮) কে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ করিয়া স্ব-জোরে কুপ মারিয়া কপালের উপরে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। অন্যান্য বিবাদীরা শরীরের বিভিন্ন স্থানে জখম করে। আহতবস্থায় প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিতসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন, এ রিপোর্ট পর্যন্ত এখনো চিকিৎসাধীন। ঘটঁনার সময় বিবাদী জিহাদ আহত নারীর গলায় থাকা একটি এ সোনার চেইন গলা হইতে ছিড়ে নিয়ে যায়।

বিবাদীরা মামলার বাদী আব্দুল আওয়াল কে এলোপাথারী ভাবে মারপিট করে আহত করে।

বিবাদীরা তাদের হাতে থাকা অস্ত্র দেখিয়ে খুন করিয়া লাশ গুম করে ফেলার হুমকী দিয়া চলে যায়। উপরোক্ত বিষয়ে বিবাদীদের কাছে জানতে চেয়ে বাড়িতে গেলে কাউকে খোঁজে পাওয়া যায়নি। মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস.আই মঞ্জুরুল বলেন, থানায় মামলাটি রেকর্ড হয়েছে, আসামী ধরার অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com