মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বেঁচে আছেন কোটি মানুষের প্রাণে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৫.৫৯ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্দিনে নেতাকর্মীদের আস্থার ঠিকানা ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তিনি বেঁচে আছেন কোটি মানুষের প্রাণে।
তিনি বলেন, বঙ্গমাতা শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা। বঙ্গমাতা একদিকে পরিবার সামলেছেন, অন্যদিকে তিনি দলের দুর্দিনে নেতাকর্মীদের আস্থার ঠিকানা ছিলেন। তিনি মরেননি, তিনি বেঁচে আছেন কোটি মানুষের প্রাণে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেগম মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা। পর্দার অন্তরাল থেকে সংকটে, সংগ্রামে বঙ্গবন্ধুকে প্রেরণা, শক্তি ও সাহস দিয়েছেন বঙ্গমাতা।
তিনি বলেন, বিশ শতকের অন্যতম সেরা বাঙালি নারী শেখ ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গমাতাই এদেশের স্বাধীনতা আন্দোলনের নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কোনো ভবিষ্যত নেই। তাদের ভবিষ্যৎ অন্ধকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে দলের এক নম্বর নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দন্ডপ্রাপ্ত এবং বিদেশে পলাতক আসামি, আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে। সেই দলের নেতা কে? এই দলের নেতা অর্থপাচারকারী, দন্ডিত পলাতক আসামি, তাদের এক নম্বর নেতা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বলে আমরা নাকি বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করেছি। আমি বলি যারা অপরাধীর হাতে, দন্ডিত ব্যক্তির হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তাদের কোনো ভবিষ্যৎ নেই। তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করেছে।’
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি ঐক্য করছে। ঐক্যের নামে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারা দেশে-বিদেশে ষড়যন্ত্রকারীদের নিয়ে বৈঠক করছে। তারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে হটাতে চায়।
জ্বালানি তেলের দাম বাড়ানো প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্ব সংকটের নেতিবাচক প্রভাবে, নিরুপায় হয়ে, বলে কয়ে আমরা মূল্য বাড়িয়েছি। এই মূল্য বৃদ্ধির বাস্তবতা আছে। বিশ্ববাজারে আবার যখন দাম কমে যাবে, আমরাও তখন মূল্য সমন্বয় করব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com