মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইলিশ আহরণকারী বিশ্বের ১১ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১.২৯ পিএম
  • ৮৩৭ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে, ইলিশ আহরণকারী বিশ্বের ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে।
কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, বাংলাদেশ বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশ আহরণ করে। ইলিশের বিচরণ এখন শুধু চাঁদপুর, বরিশাল এবং ভোলাতেই সীমাবদ্ধ নয়। রাজশাহী, রংপুর এবং বৃহত্তর সিলেটে বিভিন্ন নদ নদী ও হাওড়ে পাওয়া যাচ্ছে । বর্তমান সরকারের অন্যতম এই সাফল্য ধরে রাখতে ও এগিয়ে নিতে “সামুদ্রিক মৎস্য বিল, ২০২০” পরবর্তী বৈঠকে পরীক্ষা করে রিপোর্ট চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির সদস্য নাজমা আকতার, শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় মৎস্য অধিদপ্তরে ২০১৮-১৯ অর্থ বছরে বাজেট বরাদ্দের পরিমাণ, প্রতিষ্ঠান ভিত্তিক ব্যয়ের পরিমাণ এবং অধিদপ্তরের কাজের সফলতা ও অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার সাভার-এর জনবল নিয়োগ এবং হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভার শুরুতে গবেষণা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) একুশে পদকে ভূষিত হওয়ায় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
এছাড়া কমিটির ২নং সাব-কমিটির পরিদর্শন কার্যক্রমের প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয়।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com