মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মদনে বেঞ্চে বসাকে কেন্দ্র করে ১০ম শ্রেণির শিক্ষার্থীকে ছুড়িকাঘাত।

  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২, ১২.০৩ এএম
  • ২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার মদনে স্কুলের বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বে রবি আওয়াল নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। রবি আওয়াল উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকন্দা গ্রামের সেলিম মিয়ার ছেলে। রোববার (৭ আগস্ট) দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সে দীর্ঘদিন ধরে বালালী গ্রামের নানার বাড়িতে থেকে লেখাপড়া করছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণি কক্ষের বেঞ্চে বসা নিয়ে রবি আওয়ালের সঙ্গে বাগবিতণ্ডা হয় সহপাঠী ফাহিমের। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। দুপুরে টিফিনের সময় বিদ্যালয় থেকে বের হলে বন্ধুদের নিয়ে রবি আওয়ালকে ছুরিকাঘাত করে ফাহিম।

পরে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com