মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৭কোটি টাকার ২ ফুটপাতসহ ড্রেন উদ্বোধন করলেন মসিক মেয়র টিটু।

  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২, ১.১২ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (৫ আগষ্ট ) দুপুরে নগরীর ১৩ ও ১৬ নং ওয়ার্ডে ৭ কোটি টাকা ব্যয়ে ২ টি ফুটপাতসহ আরসিসি ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ফুটপাত ও ড্রেনের মোট দৈর্ঘ্য ২২০০ মিটার।

উদ্বোধনকৃত কাজগুলো হলোঃ বদরের মোড় থেকে গার্লস ক্যাডেট কলেজ হয়ে চরপাড়া কালভার্ট পর্যন্ত এবং মিন্টু কলেজ থেকে ত্রিশাল বাসস্ট্যান্ড হয়ে পূরবী সিনেমাহল পর্যন্ত আরসিসি ড্রেনসহ ফুটপাত নির্মাণ।

উদ্বোধনকালে মেয়র বলেন, নগরব্যাপী বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নকাজ চলমান আছে। দ্রুতগতিতে এসব কাজ এগিয়ে চলেছে। ময়মনসিংহ সিটির অবকাঠামো উন্নয়নে চলমান ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প আগামী ২০২৪ সালে শেষ হলে সিটি সড়ক ও ড্রেন অবকাঠামো নির্মাণে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হবে।

মেয়র টিটু আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেনই একমাত্র সমাধান নয়। বাড়ি নির্মাণের সময় এ ড্রেনগুলো যদি পাইলিং এর মাটি দিয়ে ভরাট করে ফেলি তবে এ ড্রেনগুলো আর কাজে আসবে না। এ জন্য নাগরিক সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনকালে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল মান্নান, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, ১৫,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোখসানা পারভীন কাজল, মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com