মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আফগানিস্তানে ক্রিকেট স্টেডিয়ামে বোমা হামলায় নিহত ১৯

  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৫.০১ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

আফগানিস্তানে পেশাদার টি-টোয়েন্টি লিগ শাপাগিজার একটি ম্যাচ চলাকালে বোমা হামলার ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বন্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমির ম্যাচ চলাকালে এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পর বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে স্টেডিয়াম। বোমা আতঙ্কে দ্রুতই খেলোয়াড়দের সরিয়ে নেয়া হয় নিরাপদ স্থানে।

জানা গেছে, ম্যাচটি দেখতে স্টেডিয়ামে জাতিসংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

আন্তোনিও গুতেরেস ছাড়াও জাতিসংঘের মহাসচিবের ডেপুটি বিশেষ প্রতিনিধি এবং আফগানিস্তানের জন্য মানবাধিকার সমন্বয়কারী রমিজ আলাকবারভ এই নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন।

বোমা হামলায় নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিস্ফোরণটি আফগানিস্তানের জন্য ভয়ঙ্কর বার্তা দিয়েছে। এটা সত্যিই হতাশাজনক। খেলা দেখতে মানুষ অনেক আশা নিয়ে আসে। যেখানে শিশু এবং সকলককে একইভাবে অনুপ্রাণিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com