মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গৌরীপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান।

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১২.০৭ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুর কলতাপাড়া বাজারে এস কে এস প্রোডাক্টস নামে মুড়ির কারখানাকে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার ও নষ্ট চালের উপস্থিতি পাওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। জানা যায়, আরেকটি জুস কারখানায় ঘন চিনি, নন ফুড গ্রেড কালার ও ফ্লেবারসহ বিভিন্ন ক্ষতিকর কেমিকেল পাওয়া যায়। আম ও লিচুর জুস তৈরি হচ্ছে, প্যাকেটে ম্যাংগো পাল্প ও লিচু ব্যবহার করা হচ্ছে বলা হলেও কোথাও আম বা লিচু পাওয়া যায়নি। এছাড়া কারখানার ঠিকানা ভুল দেওয়া আছে।

তাদের প্রোডাক্ট এর মোড়ক প্রাণ কোম্পানির ফ্রুটো এবং লিচির মত। এসময় কারখানার মালিকের সাথে যোগাযোগ করা যায়নি। সকল প্রোডাক্ট ২টি রুমে তালাবদ্ধ করে কারখানাটিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় মেম্বার হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে মালিককে অফিসে যোগাযোগ করার নোটিশ দেয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের। অভিযানের বিষয়টি গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com