সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

সংযুক্ত আরব আমিরাতে করোনায় ১ বাংলাদেশী আক্রান্ত

  • আপডেট সময় শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০, ১১.০৭ পিএম
  • ৭৯২ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে ১ জন বাংলাদেশী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৪ বছর বয়সী এই বাংলাদেশীর নাম প্রকাশ করেনি দেশটি। আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, আক্রান্ত বাংলাদেশীর অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে সিঙ্গাপুরে ৫ জন বাংলাদেশী এই রোগে আক্রান্ত হয়েছেন। তবে একজনের অবস্থা এখনো সংকটাপন্ন। আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন দুই রোগীসহ ১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসার মাধ্যমে তিনজন সুস্থ হয়ে উঠেছেন। বাকি আটজনকে বিশেষ চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্ত বাংলাদেশী চীন সফর করেননি। সম্ভবত চীন ফেরত কোন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।

ওদিকে করোনাভাইরাস নিয়ে কিছু অতি উৎসাহী ব্যক্তি বাড়াবাড়ি করছেন বলে মন্তব্য করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, কোভিড-১৯ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।শনিবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আইইডিসিআরের প্রতিদিনের ব্রিফিংয়ে মীরজাদী সেব্রিনা এসব কথা বলেন।

আইইডিসিআরের পরিচালক বলেন, চীনফেরত মানেই কোভিড-১৯ এ আক্রান্ত তা নয়। কোভিড-১৯ নিয়ে নানা ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। চীনফেরত ভাড়াটেকে বাড়িওয়ালা বাসায় ঢুকতে দেননি এমন ঘটনাও ঘটেছে।

বেনাপোল কাস্টমস কমিশনারের ফেসবুকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের স্ট্যাটাস দেয়া প্রসঙ্গে মীরজাদী সেব্রিনা বলেন, ‘আক্রান্ত সন্দেহে একজনের গোপন তথ্য এভাবে প্রকাশের ঘটনায় আমরা বিব্রত।

ব্রিফিংয়ে জানানো হয়, এখন পর্যন্ত সারা বিশ্বে ৭৬ হাজার ৭৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১ জন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২ হাজার ২৩৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৮ জন।

চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ২৬টি দেশে। চীনের বাইরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০০ জন। চীনের বাইরে মারা গেছেন ৮ জন। মীরজাদী সেব্রিনা বলেন, নানা কারণে চীনের পরেই সিঙ্গাপুরকে গুরুত্ব দেয়া হচ্ছিল। এখন দেখা যাচ্ছে, চীনের পরে বেশি আক্রান্ত হচ্ছে দক্ষিণ কোরিয়ায়, এরপর জাপানে। এখন এই দুটি দেশের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com