বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের নতুন রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

  • আপডেট সময় শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১০.৩৬ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

ভারতের নতুন রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলসের মসনদে বসলেন তিনি। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে বিপুল ভোটে হারিয়ে ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি।

তৃতীয় রাউন্ডের শেষে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ২১৬১টি ভোট এবং যশবন্ত সিনহা পেয়েছেন ১০৫৮টি ভোট। দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ এবং যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের মূল্য ২ লক্ষ ৬১ হাজার ৬২।

এই জয়ের মাধ্যমে ভারতের বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

গণনার প্রথম পর্ব থেকেই এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু। প্রথম পর্বে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় ৩৩২ ভোটে এগিয়ে ছিলেন তিনি। মোট সাংসদের ভোট ৭৪৮টি। মোট ভোটের মূল্য ৫ লক্ষ ২৩ হাজার ৬০০। দ্রৌপদী মুর্মু ৫৪০ জন সাংসদের ভোট পেয়েছিলেন। তার প্রাপ্ত ভোটের মূল্য ছিল ৩ লক্ষ ৭৮ হাজার।

যশবন্ত সিনহা ২০৮ জন সাংসদের ভোট পেয়েছিলেন। তার প্রাপ্ত ভোটের মূল্য ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৬০০। রাষ্ট্রপতি ভোটের দ্বিতীয় রাউন্ডের গণনায় মার্জিন আরও বাড়ান এনডিএ প্রার্থী।

বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বিপুল ভোট পান তিনি। দ্রৌপদী মুর্মু পান ৮০৯ ভোট। যার মূল্য ১ লক্ষ ৫ হাজার ২৯৯ এবং যশবন্ত সিনহা পান ৩২৯ ভোট। যার মূল্য ৪৪ হাজার ২৭৬। মোট ভোট ১১৩৮। যার মোট মূল্য ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৫৭৫। সূত্র: জিনিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com