বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাশিয়ার সরবরাহ গ্যাসের ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে ইইউ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬.১১ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

রাশিয়া প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে এমন সম্ভাবনার জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুতি নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য রাষ্ট্রে বাড়িঘর উষ্ণ রাখা, বিদ্যুৎ উৎপাদন এবং কারখানা সচল রাখার জন্য প্রাকৃতিক গ্যাস প্রয়োজন।

বুধবার এক বিবৃতিতে ইইউ কমিশন দেশগুলোকে স্বেচ্ছায় তাদের প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমাতে এবং জরুরি অবস্থার ক্ষেত্রে ইইউ-কে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হ্রাসের নিয়ম আরোপ করার ক্ষমতা দিতে বলেছে।

এর লক্ষ্য আগস্ট থেকে মার্চের শেষ পর্যন্ত ১৫ শতাংশ চাহিদা কমানো।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেইন বলেছেন, “রাশিয়া আমাদের ব্ল্যাকমেইল করছে। রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এবং রাশিয়ার গ্যাসের আংশিক বা সম্পূর্ণ সরবরাহ বন্ধের মতো যেকোনো ঘটনার জন্য ইউরোপকে প্রস্তুত থাকতে হবে। ”

ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে ইইউ দেশগুলো রাশিয়ার কয়লা এবং বেশিরভাগ রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দিয়েছে। ইইউ গ্যাসের অন্যান্য উৎসগুলো খুঁজে বের করার চেষ্টা করেছে, পাশাপাশি রাশিয়ার সরবরাহের ওপর নির্ভরতা কমানোর জন্য শক্তির বিকল্প উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা করেছে।

কিন্তু শীতের আগমনের পরে এই প্রচেষ্টাগুলো শক্তির চাহিদার সাথে সামঞ্জস্য রাখতে পারবে বলে মনে হচ্ছে না।

ইইউ কমিশনের বিবৃতিতে জনগণকে এখনই শক্তি সঞ্চয় করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অন্যান্য জ্বালানি ব্যবহার করলে শীতকালে আরও বেশি গ্যাস পাওয়া যাবে।

ইইউ সদস্যরা আগামী মঙ্গলবার একটি বৈঠকে অনুরোধগুলো বিবেচনা করবে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com