সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সংশোধিত কপিরাইট আইন শিগগিরই পাস হচ্ছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৮.১৪ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় সংসদে আগামী অধিবেশনে সংশোধিত কপিরাইট আইনটি পাস হবে। এতে সংগীত সংশ্লিষ্টদের দাবি-দাওয়া অনেকটাই পূরণ হবে।
প্রতিমন্ত্রী শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘সংগীত ঐক্য বাংলাদেশ’ আয়োজিত সংগীতের মাসব্যাপী প্রথম জাতীয় উৎসব ও সম্মেলন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার শিল্পীদের সার্বিক কল্যাণ ও সুরক্ষায় কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে শিগগিরই আনুষ্ঠানিকভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’ নামে একটি সংস্থা যাত্রা শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার বলেন, সংগীতের সাধনা ও গভীর মমত্ববোধ থেকেই স্বাধীনতার ৫০ বছর ধরে এদেশের সংগীত শিল্পীরা গান গেয়ে চলেছেন। সময় এসেছে সংগীত শিল্পীদের যথাযথ মূল্যায়নের। ঐক্যের ধারা অটুট রেখে সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সংগীত বান্ধব সামাজিক পরিবেশ তৈরি ও সংগীত সংশ্লিষ্টদের যথাযথ সম্মান ও সম্মানী নিশ্চিতকরণের উদ্দেশ্যে গীতিকবি সংঘ বাংলাদেশ, কম্পোজার এসোসিয়েশন অব বাংলাদেশ ও সিঙ্গারস এসোসিয়েশন অব বাংলাদেশ তিনটি সংগঠন ‘সংগীত ঐক্য বাংলাদেশ’ নামে ১৫ দফা প্রস্তাবনা পেশ করেছে।
সংগঠনের মহাসচিব শহীদ মাহমুদ জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিংগার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও সংগীত ঐক্য বাংলাদেশ-এর মহাসচিব কুমার বিশ্বজিৎ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ এর সভাপতি ও সংগীত ঐক্য বাংলাদেশ এর মহাসচিব নকীব খান।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com