বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেক্সিকোর সিনালোয়ায় ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত ১৪ জন নিহত

  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৬.৪২ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত ও একজন আহত হয়েছেন।

দেশটির নৌবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে নৌবাহিনী জানিয়েছে, বিধ্বস্তের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। মাদকসম্রাট রাফায়েল ক্যারো কুইন্টেরোকে গ্রেপ্তারের সঙ্গে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কুইন্টেরোকে গ্রেপ্তার অভিযানের সঙ্গে যুক্ত একজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, দুর্ঘটনাটির সঙ্গে গ্রেপ্তার অভিযানের সম্পর্ক রয়েছে। তবে কুইন্টেরো সেখানে ছিলেন না।

এদিকে রাফায়েল ক্যারো কুইন্টেরোকে গ্রেপ্তার করায় মেক্সিকোকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন সরকার। হোয়াইট হাউসের লাতিন আমেরিকাবিষয়ক সিনিয়র উপদেষ্টা জুয়ান গঞ্জালেজ এক টুইটার পোস্টে কুইন্টেরোকে প্রত্যর্পণের অনুরোধ করে বলেছেন, এটি একটি বড় খবর। দয়া করে প্রত্যর্পণের সময় নষ্ট করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com