:গ্রাহকদের উন্নততর ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা দিতে বুধবার, ১৩ জুলাই ২০২২ ব্র্যাক ব্যাংক ‘আস্থা’মোবাইল অ্যাপ ও ওয়েব ইন্টারফেসে ফান্ডট্রান্সফার লিমিট বাড়িয়েছে।
‘আস্থা’য় অ্যাকাউন্ট টুঅ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার লিমিট বাড়িয়ে দিনে ১০লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। স্থানান্তরের এই সীমা চার ধরনের ট্রান্সফারের ক্ষেত্রে প্রযোজ্য – এন পি এস বি, বিইএফটিএন ও আর টিজি এস চ্যানেলের মাধ্যমে অন্য ব্যাংকে ট্রান্সফার এবং ব্র্যাক ব্যাংক-টু-ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার।
গ্রাহকরা দিনে একাধিক মোবাইল ওয়ালেট অ্যাকাউন্টে (বিকাশ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট, আইপে এবং ক্যাশবাবা) একলাখ টাকা পর্যন্ত স্থানান্তর করতে পারবেন। অন্য দিকে মোবাইল ওয়ালেট থেকে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে দিনে ৫০,০০০ টাকা পর্যন্ত স্থানান্তর করতে পারবেন।
এ ছাড়া মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারবেন দিনে ১৫,০০০ টাকা পর্যন্ত।’আস্থা’য় কিউ আর কোড স্ক্যানের মাধ্যমে দিনে পাঁচ লাখ টাকা মার্চেন্ট পেমেন্ট করা যাবে।
গ্রাহকরা এই সব সুবিধা উপভোগ করবেন কোন চার্জ ছাড়াই।শুধু মাত্র ক্রেডিট কার্ড থেকে মোবাইল ওয়ালেট ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ প্রয়োজ্য হবে।
মোবাইল অ্যাপ ‘আস্থা’কার্যকরীভাবে সমৃদ্ধ, অন্তর্দৃষ্টিসম্পন্ন, ব্যবহারে সহজ, নিরাপদ এবং সুরক্ষিত।এটি গ্রাহকদেরকে মাত্র কয়েকটি ক্লিকে ব্যাঙ্কিং লেনদেন সম্পন্নকরার সুবিধা দেয়। ‘আস্থা’ পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সেবা এবং এনগেজমেন্ট টুলস দ্বারা সমৃদ্ধ, যা গ্রাহকদের আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা দেয়।অধিক সংখ্যক গ্রাহককে সেবা দিতে সক্ষম এবং বাজারের প্রভাব সৃষ্টি করতে পারে।
গ্রাহকরা অন্য ব্যাঙ্কে তহবিল স্থানান্তরের ক্ষেত্রেএনপিএসবি, বিইএফটিএন ও আরটিজিএস-এর মত বিকল্প পদ্ধতিগুলো বেছে নিতে পারবেন। এ সুবিধা নিতে কোন চার্জ লাগবে না। এনপিএসবি ও আরটিজিএস-এর মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে দেশের যেকোনো ব্যাংকে তহবিল স্থানান্তর করতে পারবেন।
এনপিএসবি ট্রান্সফার দিনে-রাতে ২৪ ঘন্টা সপ্তাহের সাতদিনই করা যাবে। এই রিয়েল-টাইম এনপিএসবি ট্রান্সফার সুবিধাটি রিটেইল এবং এসএমই (একক মালিকানাধীন প্রতিষ্ঠান) গ্রাহকদের প্রতিদিনের ব্যাঙ্কিং এবং ব্যবসায়ের প্রয়োজনীয়তা পূরণে ব্যাপকভাবে সাহায্য করে।আর টিজিএস ট্রান্সফারের সুবিধা শুধুমাত্র ব্যাংকের কর্ম দিবসে সীমিত।