মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ২.৩২ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে তোফাজ্জল মরিয়ম সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ২২৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাবুর পৃষ্ঠপোষকতায়, টিএম হেলথ কেয়ার চত্বরে মেধাবী শিক্ষাথীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
২০২১ সালের এসএসসি এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ২২৫ জন শিক্ষার্থীদের মাঝে এই সবংর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, টিএম হেলথ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাবু। এতে সভাপতিত্ব করেন টিএম হেলথ কেয়ার এর নির্বাহী পরিচালক আলহাজ্ব মরিয়ম বেগম।

এসময় উপস্থিত ছিলেন গ্রীনল্যান্ড মডেল স্কুলের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন মণ্ডল, টিএম হেলথ কেয়ার এর পরিচালক সহকারী অধ্যাপক মো : সাদেকুল ইসলাম সাদেক, টিএম হেলথ কেয়ার এর পরিচালক সহকারী অধ্যাপক মো : কামরুজ্জামান মাসুদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমরচাঁদ গুপ্ত অপু, সহকারি অধ্যাপক মাসুমা পারভিন বেবি, টিএম হেলথ কেয়ার এর পরিচালক শিরিন আক্তার, সুজাপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, অভিভাবক প্রতিনিধি সাগরিকা চৌধুরী প্রমুখ।


উল্লেখ ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে এই সংগঠনটি উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে সবংর্ধনা দিয়ে আসছেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাবু বলেন, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই আয়োজন, তারা যাতে ভবিষ্যতে তাদের শিক্ষা জীবনে আরও কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে এবং মানুষের মত মানুষ হয়ে দেশ-সমাজ ও পরিবারে কল্যাণকর কাজে নিয়োজিত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com