ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জের বৈরাটী আলিম মাদরাসার অধ্যক্ষ দাবি করে মোঃ শাহজাহান প্রতিষ্টানকে অবনতির দিকে ঠেলে দিচ্ছে। খবর নিয়ে জানা যায় এ মাদরাসায় ইতিপূর্বে (দাখিল শাখার) মৌলভি শিক্ষক মো সুলতান উদ্দিনের শুন্যপদে মোঃ শাহজাহান-১৯৯৪ ইং সালে নিয়োগ নেয়। মোলভী শিক্ষক পদ থেকে শাহজাহান বর্তমানে বাইশ হাজার টাকা স্কেলে বেতন ভাতা উওোলন করছে।তার শিক্ষা জীবনে দাখিল,আলিম,ফাজিল (তিন শ্রেনিতেই) তৃতীয় বিভাগ রয়েছে। ইনডেক্স নং-৩৩৭৯৪৭ বেতন কোড-৯।তবে আশ্চর্য্যের ব্যাপার হলো তথ্য গোপন করে ভূয়া -জাল কাগজ বানিয়ে অধ্যক্ষ পদ দেখিয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এম পি ও সিটে ২০২০ সালের জুন মাসে অধ্যক্ষ পদের নাম লাগিয়ে নেয়।অথচ বেসরকারি শিক্ষা প্রতিষ্টান প্রবিধানমালা নিয়ম অনুযায়ি আলিম মাদরাসার অধ্যক্ষ পদে নিয়োগ পেতে হলে আরবি প্রভাষক পদের যোগ্যতা থাকার নিয়ম থাকলেও শাহজাহানের ক্ষেএে তা নেই। এলাকায় এনিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখিনে পড়ে শাহজাহান।অতি কৌশলে মাদরাসার কমিটি গঠন করার জন্য চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে।এব্যপারে একাদিকবার যোগাযোগ করা হলেও মোঃ শাহজাহানের কোন বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড,ঢাকা রেজিষ্ট্রার বরাবর-গতকাল জমিদাতার পক্ষে এক অভিযোগ জমা দেন।