বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেষ হলো ভার্জিনিয়ায় ৭১ ফাউন্ডেশনের মহাআয়োজন পান্তা ইলিশ।

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ২.৪৮ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ গত ৩ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফোর্ট হান্ট পার্কে ৭১ ফাউন্ডেশনের আয়োজনে হয়ে গেলো দিনব্যাপী পান্তা ইলিশ উৎসব।

পান্তা-ইলিশ অনুষ্ঠানে খাবারের আয়োজনে ছিল ইলিশ ভাজা,ভাত,গরুর রেজালা,আলু ভর্তা,বেগুন ভর্তা সহ বিভিন্ন রকমের ভর্তা,শুটকি,মুরগী, মিষ্টি সহ আরো অনেক রকমের খাবার।

বাংলাদেশের চাঁদপুরের কবির পাটোয়ারী এবং পারভিন পাটোয়ারীর উদ্যোগে এবং তাদের অক্লান্ত পরিশ্রমে তাদের নিজ হাতে গড়া ৭১ ফাউন্ডেশন এর ব্যানারে এবং ৭১ ফাউন্ডেশন টিমের সহযোগিতায়
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আয়োজন করা হলো স্মরণকালের সর্ববৃহৎ অনুষ্ঠান পান্তা ইলিশ।যুক্তরাষ্ট্রের মাটিতে ৪ হাজার প্রবাসী বাঙালি অনুষ্ঠানে অংশগ্রহণ যেনো অতীতের সকল অনুষ্ঠান কে হার মানিয়ে দিল।

বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতির এই অনুষ্ঠানটি সাড়া ফেলে দিলো সমগ্র যুক্তরাষ্ট্রে জুরে। ভার্জিনিয়া ডিসি, মেরিল্যান্ড নিউজার্সি নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে অতিথিরা এসে ভার্জিনিয়ার ফোর্ট হান্ট পার্কে জরো হন, সকাল ১১ টার আগেই।

সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হওয়ার পরে প্রবাসীরা গোটা দিনটাই কাটালো পিকনিকের আমেজে, ৭১ ফাউন্ডেশনের আয়োজনে ফোর্ট হান্ট পার্কের পান্তা-ইলিশ যেন প্রবাসীদের মাঝে সেতুবন্ধন হয়ে দাঁড়ালো,প্রবাসী শিল্পীদের করা মনমুগ্ধকর গান ও নাচ এর মাঝেই সবাই আনন্দ প্রকাশ করতে থাকে।

পান্তা ইলিশের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান। তাহসান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় গিয়েছেন শুধু ৭১ ফাউন্ডেশনের পান্তা-ইলিশে যোগ দেওয়ার জন্য।

অনুষ্ঠানে তাহসান তার জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করেন।
তাহসানের গান শুনে মুগ্ধ হয়ে পড়ে প্রবাসী বাঙালিরা এবং তাহসানের গানের সাথে সুর মিলিয়ে নেচে গেয়ে একটি আনন্দময় দিন পার করলো প্রবাসী বাঙালিরা।
তাহসান এর উপস্থিতি এবং প্রবাসীদের আনন্দঘন মুহূর্তই পূর্ণতা পেল আয়জনের। সকাল ১১ টায় শুরু হওয়া অনুষ্ঠান সফলতার সাথে শেষ হয় সন্ধ্যা ছয়টায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com