বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতের সেরা সুন্দরী হলেন সিনি শেঠি।

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১২.১৪ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সৌন্দর্যে ভারত জয় করলেন সিনি শেঠি। ২১ বছর বয়সী এই তরুণী হয়েছেন নতুন মিস ইন্ডিয়া। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩১ জন সুন্দরীকে পেছনে ফেলে সেরা সুন্দরী হয়েছেন তিনি।গত রোববার (৩ জুলাই) রাতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তার মাথায় মিস ইন্ডিয়ার মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন কর্ণাটকের মেয়ে সিনি শেঠি। এ বছর তিনিই ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন।এ বছর প্রথম রানারআপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত, দ্বিতীয় রানারআপ হয়েছেন উত্তর প্রদেশের শিন্তা চৌহান। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেল, সিনি শেঠির জন্ম মুম্বাইতে। তবে তিনি বসবাস করেন কর্ণাটকে। অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট-এর পেশাদার কোর্স করছেন সিনি। সিনি শেঠি মাত্র চার বছর বয়স থেকেই নাচের তালিম নিয়েছেন। ১৪ বছর বয়সের মধ্যে আরঙ্গেট্রাম ও ভারতনাট্যম আয়ত্ব করে ফেলেছেন তিনি। এই নাচ দিয়েই তিনি বিচারকদের বেশি আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন।এ বছর মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজ। ভারত থেকে এর আগে বেশ কয়েকজন মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছিলেন। সর্বশেষ ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড হন ভারতের মানুষী ছিল্লার। তিনি এরইমধ্যে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করে ফেলেছেন। এখন দেখার পালা, নতুন মিস ইন্ডিয়া সিনি শেঠি ভারতকে পুনরায় বিশ্বসুন্দরীর গৌরব এনে দিতে পারেন কিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com