বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নাটকে ব্যস্ত অর্চিতা স্পর্শিয়া।

  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২, ২.০৪ এএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ নাটকে অভিনয় করেই পরিচিতি পান চলতি সময়ের তারকা শিল্পী অর্চিতা স্পর্শিয়া। এক সময় সিনেমাতেও অভিনয় শুরু করেন তিনি। সিনেমায় ব্যস্ততা শুরু হলে নিজেকে নাটক থেকে সরিয়ে নেন এ অভিনেত্রী। গত কয়েক বছরে শুধু সিনেমাতেই অভিনয় করছিলেন। সর্বশেষ তার অভিনীত ‘নবাব এলএলবি’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে।

অনন্য মামুন পরিচালিত এ সিনেমাতে স্পর্শিয়ার অভিনয় আলোচিত হয়। গত বছর রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমায় অভিনয় করেন। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে। অভিনয় ক্যারিয়ারের ঠিক এ অবস্থায় আবারও নাটকে অভিনয়ে ফিরলেন এ মডেল অভিনেত্রী। আগামী ঈদের দুটি নাটকে অভিনয় করেছেন স্পর্শিয়া। একটির নাম ‘সুপার ভাবী’।

পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অন্যটি মামুন আবদুল্লাহর ‘মায়ের বিয়ে’। দুটি নাটকই ঈদে টিভিতে প্রচার হবে। নাটকে অভিনয়ে ফেরা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘দীর্ঘদিন নাটকে অভিনয় না করলেও প্রতিনিয়ত এ মাধ্যমে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। তবে সিনেমার জন্যই সেগুলো ফিরিয়ে দিয়েছি। এখন যেহেতু সিনেমার কাজ একটু কম তাই নাটকে অভিনয় করছি। ভালো এবং পছন্দমতো গল্প পেলে নাটকে অভিনয়ে আমার কোনো আপত্তি নেই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com