সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঢাবির নাটমণ্ডলে ‘দ্য আইসম্যান কমেথ’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১১.৩৬ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মঞ্চস্থ হতে যাচ্ছে ইউজিন ও’নীলের বিখ্যাত নাটক ‘দ্য আইসম্যান কমেথ’। নাটকটির নির্দেশনা দিয়েছেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। সম্প্রতি তরুণ এই নির্দেশক দেশজ ঐতিহ্য যাত্রাপালার আঙ্গিকে কবিগুরু রবীন্দ্রনাথের ‘বিসর্জন’ নাটক নিরীক্ষণমূলক নির্দেশনা দিয়ে নাট্যাঙ্গনে প্রসংশিত হয়েছেন। পহেলা জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী শো অনুষ্ঠিত হবে। আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় শো চলবে। অভিনয় করেছেন বিভাগের স্নাতক তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও নাটকটির নেপথ্যে, মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং অভিনয় সৃজন রূপায়ন করেছেন বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন, দেহবিন্যাস করেছেন অমিত চৌধুরী, পোশাক পরিকল্পনা করেছেন কাজী তামান্না হক সিগমা ও আহম্মেদ রাউফুর রহিম। দ্রব্য পরিকল্পনা করেছেন উম্মে সুমাইয়া ও আহসান খান এবং সংগীত পরিকল্পনা করেছেন রুদ্র সাওজাল কাব্য। নাটকটির টিকিট পাওয়া যাবে শো চলাকালীন ১, ২, ৩ ও ৪ জুলাই প্রতিদিন বিকেল ৫টা থেকে নাটমণ্ডল প্রাঙ্গণে। হ্যারি হোপের সেলুন হাউজে নানা পেশার, নানা দেশের, নানা মানুষ কিছু অবাস্তব স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। সবাই নিজের জীবনের ব্যর্থতা থেকে বেরিয়ে পুনরায় নতুন করে জীবন শুরু করতে চায় আগামীকাল থেকে। কিন্তু তাদের সেই আগামীকাল আর আসে না। চার অঙ্কের নাটকটি শেষ হয় সেলসম্যান হিকি কর্তৃক স্ত্রী হত্যার আত্মস্বীকৃত উন্মোচন এবং পিতৃপরিচয় সংকটে ভোগা ডোনা প্যারিটের আত্মহত্যার মাধ্যমে। এরকম চমকপ্রদ ঘটনা নিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com