বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১.৩০ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ-জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন ২০১৩-১৪ সেশনের নেতাকর্মীরা। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন তারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং-এর কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৩-১৪ সেশনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ছাত্রদলের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে তারা জীবন বাজি রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু নবগঠিত আহ্বায়ক কমিটিতে তাদের অন্তর্ভুক্ত না করে বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরও জানান, নবগঠিত কমিটিতে ২০০৮-০৯ সেশন থেকে শুরু করে ২০২০-২১ সেশন পর্যন্ত সদস্য অন্তর্ভুক্ত করা হলেও ২০১৩-১৪ সেশনকে একেবারেই উপেক্ষা করা হয়েছে। এতে তাদের দীর্ঘদিনের অবদান অস্বীকার করা হয়েছে এবং রাজনীতি থেকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, বর্তমান কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নসহ নতুন কমিটি গঠন করা হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com