বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাহিদ আকবরে নতুন গান ‘সাত জনমের ভালোবাসা’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৮.০৫ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বর্তমান সময়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে যে কয়জন গীতিকার সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন তারমধ্যে জাহিদ আকবর অন্যতম। বিশেষ করে তার লেখা রোমান্টিক গানগুলো দর্শক-শ্রোতাদের কাছে ভীষণ প্রিয়। হাবিব, ইমরান ছাড়াও আরফিন রুমির বেশীরভাগ জনপ্রিয় গানের কথা লিখেছেন জাহিদ আকবর।নতুন খবর হলো, দীর্ঘদিন পর কণ্ঠশিল্পী আরফিন রুমি গাইলেন নতুন গান। যে গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। গানের শিরোনাম ‘সাত জনমের ভালোবাসা’। শুধু রুমি নয়, দ্বৈতভাবে আরও কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা। গেল নভেম্বরে নির্মাতা রাজের ‘মায়ায় থেকো’ নাটকে রুমির জন্য গান লিখেছিলেন জাহিদ আকবর। জানালেন, নাটকের বাইরে প্রায় ৩ বছর পর রুমির জন্য গান লিখলেন। নতুন গানটি ‘পিওর রোমান্টিক গান’ বলে জানালেন জাহিদ আকবর।

তার কথা, গভীর প্রেমের গান। সব সময়ই গান লেখার সময় প্রথম লাইন বা শব্দ সাজাই। পরে গানের বাকি কথাগুলো সাজাই। রুমির সঙ্গে আমার লেখা অধিকাংশ গান দর্শকপ্রিয়। সেই সুবাদে আমার লেখা গানে রুমিকে নেয়ার প্রতিনিয়ত অনুরোধ পাই। তাছাড়া পূজার সঙ্গে আগে কাজ হয়েছে। সবকিছু মিলিয়ে ঈদে ‘সাত জনমের ভালোবাসা’ দারুণ কিছু হবে বলে বিশ্বাস করি। এক সময় গায়ক আরফিন রুমির ক্রেজ ছিল অন্যরকম। শুধু কণ্ঠশিল্পী হিসেবে নয়, তার সুর সংগীতও দর্শক পছন্দ করতেন। ইদানিং অনেকটাই অনিয়মিত রুমি। নতুন করে এ গায়ক আবার ব্যস্ত হওয়ার চেষ্টা করছেন।

নতুন গান প্রসঙ্গে রুমি বলেন, ভালো কাজের জন্য কাজটির সঙ্গে জড়িতদের পরস্পরের পালস বোঝাটা খুবই জরুরী। জাহিদ ভাই ও আমি পরস্পরের এই বিষয়টা ভালভাবে বুঝি। এ কারণে আমাদের কাজগুলো দর্শক পছন্দ করেন। নতুন এ গানটির কথায় অন্যরকম ভালোবাসার স্বাদ পেয়েছি। আমি গায়কী ও সুর সংগীতে সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকি ফলাফল দর্শকের হাতে। ‘সাত জনমের ভালোবাসা’ গানটি আসন্ন ঈদুল আযহায় মিউজিক ভিডিও আকারে সিডি চয়েজ এর ইউটিউবে উন্মুক্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com