বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে লরির মধ্যে ৪৬ টি মরদেহ সহ ১৬ জনকে আহত অবস্হায় উদ্ধার।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৬.৩১ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্যান এন্টোনিও এলাকায় একটি লরির মধ্যে অন্তত ৪৬ জনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই অভিবাসনের উদ্দেশ্যে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল।

ঘটনাস্থল থেকে যুক্তরাষ্ট ও মেক্সিকোর সীমান্ত বেশ কাছাকাছি। এ খবর দিয়েছে আল-জাজিরা। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১৬ জনকে চিকিৎসার জন্য কাছাকাছি থাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেই হিট স্ট্রোক করেছে। গুরুতর অবস্থায় থাকাদের মধ্যে ৪ শিশুও রয়েছে। এই লরিগুলো সাধারণত ফ্রিজ করা পণ্য পরিবহণে ব্যবহৃত হয়।
তাই কোথাও কোনো ফাঁকা জায়গা ছিল না। অপরদিকে পুরো গাড়িতে কোনো পানি রাখা ছিল না বলেও জানিয়েছেন তারা। এরফলে ভেতরে ভয়াবহ গরমের সৃষ্টি হয়ে ৪৬ জনের মৃত্যু হয়। ওই লরির মধ্যে ঠাসাঠাসি করে রাখা হয়েছিল তাদের।
সান অ্যান্তোনিওতে এখন উষ্ণ আবহাওয়া বিরাজ করছে এবং সোমবার সেখানে তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। কেএসএটি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি সান এন্টোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল সংলগ্ন এলাকায় খুঁজে পাওয়া গেছে।
ঘটনার পর থেকে গাড়ির চালক লাপাত্তা। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত সন্দেহভাজন তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com