মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে বরগুনায় সাংবাদিকদের মানববন্ধন পালিত 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০, ৬.৩৫ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃসারাদেশের ন্যায় বরগুনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রাজধানীর নয়াবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিকদের ওপর অবৈধ বন্ড সন্ত্রাসীদের হামলা ও  ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে বরগুনা প্রেসক্লাব ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা রাজধানীর নয়াবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে নিউজ টোয়েন্টিফোর সাংবাদিক ফখরুল ইসলাম ও চিত্রগ্রাহক শেখ জালালের ওপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান।
সেই সঙ্গে অনতিবিলম্বে এই অবৈধ বন্ড সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থারও দাবি জানান।
সারাদেশে বিভিন্ন সময় যে সকল সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন করা হয়েছে, এমনি সাগর-রুনির মতো নৃশংস হত্যাকাণ্ড করা হয়েছে, সেই সকল ঘটনার সত্তর সমাধান করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তরা হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বরগুনা প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস, সাবেক সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফারুক, সাংবাদিক স্বপন দাস, মিজানুর রহমান, মুশফিক আরিফ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com