বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পদ্মা সেতুর উদ্বোধন ও জনসভায় যোগ দিতে মাওয়া যাচ্ছেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২, ৫.৫৮ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সকল প্রস্তুতি সম্পন্ন করে তার নিজ বিভাগ বরিশাল থেকে বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে ২৪ জুন বিকেল ৪ টায় বরিশাল থেকে মাওরার পথে রওনা দিয়েছেন।

চেয়ারম্যান জানান, উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে বিএমএসএফ নেতৃবৃন্দ মাওয়ার পথে রওনা দিয়েছেন। অনেকে সংবাদ সংগ্রহের কাজে অনেক আগেই অবস্থান নিয়েছেন। আমি গ্রামের বাড়িতে ছিলাম তাই বরিশাল থেকে জেলা উপজেলার নেতৃবৃন্দ নিয়ে মাওয়ার পথে রওনা হয়েছি।

তিনি আরো জানান, প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুটি উদ্বোধনের সঙ্গে-সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন দিগন্ত। পাশাপাশি খুলে যাবে এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠির বহুমুখি অর্থনৈতিক দ্বার। পাল্টে যাবে সামগ্রিক চেহারা। সৃষ্টি হবে কর্মসংস্থানের, কমে আসবে বেকার সমস্যা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার সাধারণ মানুষের ভাগ্য বদলে আসবে নতুন দিগন্ত। গোটা দক্ষিণাঞ্চলের মানুষের হাতের নাগালে চলে আসবে রাজধানী ঢাকা। যে কারনে বৃহত্তম দক্ষিণাঞ্চল জুড়ে এখন বইছে আনন্দের জোয়ার। গণমাধ্যমসহ রাজনৈতিক, সামাজিক ও সরকারি-বেসরকারী প্রায় প্রতিটি মানুষের মাঝেই খুশি পদ্মা সেতুর সাফল্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com