বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনার ছোট বড় সব নদীর পানি কমেছে।

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২, ২.৫৫ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার ছোট-বড় সব নদীর পানি কমতে শুরু করেছে। তবে উব্দাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ও ধনু নদের খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে পানি কমার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, বহুতল ভবন ও সাইক্লোন শেল্টারে এখনো হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। পানি কমতে শুরু করলেও এখনো বানভাসি মানুষ বাড়ি ফিরতে পারছেন না। আশ্রয়কেন্দ্রে শুকনা খাবারের পাশাপাশি খিচুরি রান্না করে দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যা কবলিত ৭৫ ইউনিয়নে বেশকিছু মানুষ বাড়ি ফিরেছেন। তবে জেলার ৩৪২ আশ্রয়কেন্দ্রে ৪৫ হাজার ৩৮০ জন পুরুষ, ৪৯ হাজার ৭১১ জন নারী, ১৮ হাজার ৯৮৮ জন শিশু ও ৭৩৯ জন প্রতিবন্ধীসহ ২০ হাজার গবাদিপশু রয়েছে অবস্থান করছে। পানিবন্দি রয়েছে আরও অন্তত ১২ লাখ মানুষ। গত শনিবার থেকে গত মঙ্গলবার রাত পর্যন্ত দুর্গাপুর, কলমাকান্দায়, মোহনগঞ্জ, মদন ও কেন্দুয়ায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

কলমাকান্দা উপজেলার নক্তিপাড়া গ্রামের নজরুল ইসলাম বলেন, অনেক ঘরবাড়ি থেকে পানি নামছে। দুদিন ধরে বিদ্যুৎ আছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে। কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে। ত্রাণসহ সবধরনের ব্যবস্থা রাখা হয়েছে ভানবাসি মানুষের জন্য।

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে। ত্রাণের কোনো সংকট নেই। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ পর্যন্ত ২১২ টন চাল, পাঁচ লাখ ৫০ হাজার টাকাসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com