বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বন্দুক হামলা, নিহত ১ 

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২, ৩.৩৮ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ সুমন মিয়া,যুক্তরাষ্ট্র থেকেঃ একের পর এক ঘটছে বন্দুক হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে। এবার রাজধানী ওয়াশিংটনে পথচারীদের ভিড়ের মধ্যে বন্দুক হামলায় ১৫ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। এ হামলায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর : ফক্স নিউজের
স্থানীয় সময় রবিবার রাতে ওয়াশিংটনে আচমকাই চলল গুলি। পরে ঘটনাস্থলে যাওয়া পুলিশ অফিসাররাও আক্রান্ত হন। ওয়াশিংটন ডিসির পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম ওয়াশিংটনে। যেখানে বন্দুক হামলা হয়েছে, তার অনতিদূরেই চলছিল একটি কনসার্ট।
স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। ভিড় ছিল রাস্তায়। এরই মধ্যে গুলি চলে। ঘটনাটিতে বহু মানুষ আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। গুলি লেগেছে বেশ কয়েকজন পুলিশ সদস্যের।
এদের মধ্যে গুলিবিদ্ধ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ভিড়ের কারণে বন্দুকধারীদের ওপর পাল্টা গুলিবর্ষণ করতে পারেনি পুলিশ। হামলাকারীদেরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com