বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে কুলিয়ারচরে মুছা মিয়ার ১ম মৃত্যু বার্ষিকী পালিত।

  • আপডেট সময় সোমবার, ২০ জুন, ২০২২, ৪.১২ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী, উপজেলা আওয়ামী লীগের প্রয়াত উপদেষ্টা, কুলিয়ারচর গ্রুপের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মুছা মিয়া সিআইপি’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রয়াত আলহাজ্ব মো. মুছা মিয়া সিআইপি’র বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন কিশোরগঞ্জ জেলার বর্তমান তিনজন সংসদ সদস্য। তারা হলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন এবং কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।

রোববার (১৯ জুন) দুপুরে কুলিয়ারচর কোল্ড স্টোরেজে উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান শিবলী, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার আহমেদ বেনু প্রমুখ।

আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া আরাবিয়া নূরুল উলূম কুলিয়ারচর মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কাইয়ুম খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com