বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তৃতীয় বিমানবাহী রণতরী চালু করলো চীন।

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ৩.২২ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

শুক্রবার চীন তাদের তৃতীয় বিমানবাহী রণতরী চালু করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশীয়ভাবে ডিজাইন করা এবং নির্মিত ফুজিয়ান যুক্তরাষ্ট্রসহ প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোকে চীনের সামরিক বাহিনীর আধুনিকায়নের বার্তা পাঠচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিমানবাহী জাহাজটিতে একটি পূর্ণদৈর্ঘ্যের ফ্লাইট ডেক এবং একটি ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম(স্বল্প পরিসর থেকে উড্ডয়ন পদ্ধতি) যুক্ত রয়েছে।

ফুজিয়ান, ২০১৯ সালের শেষের দিকে চালু হওয়া শানডং এবং ১৯৯৮ সালে ইউক্রেন থেকে ক্রয় করা,আগে ব্যবহৃত লিয়াওনিং-এর সঙ্গে যোগ দেবে। চালু করার আগে, লিয়াওনিং-কে দেশের ভেতরেই মেরামত করা হয়।

শুধুমাত্র যুক্তরাষ্ট্রের এ ধরনের রণতরীর সংখ্যা বেশি; দেশটির ১১ টি বিমানবাহী রণতরী রয়েছে।তালিকায় চীনের ঠিক নিচে রয়েছে ব্রিটেন, যাদের ২টি বিমানবাহী রণতরী রয়েছে।

তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে বেইজিং-এর কর্তৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার এই সময়ে, ফুজিয়ানের উদ্বোধন চীনা সামরিক বাহিনীর ক্রমবর্ধমান সক্ষমতাকেই প্রদর্শন করে।

নতুন রণতরীটির নামকরণ করা হয়েছে উপকূলীয় প্রদেশ ফুজিয়ানের নামে। ফুজিয়ান প্রদেশ ও তাইওয়ানের মধ্যে রয়েছে কেবল তাইওয়ান প্রণালী। ফুজিয়ান হচ্ছে চীনের পিপলস লিবারেশান আর্মির পূর্বাঞ্চলীয় কমান্ডের কেন্দ্রস্থল।

তাইওয়ান একটি স্ব-শাসিত গণতন্ত্রিক দেশ। তবে, চীন তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ড বলে মনে করে এবং দ্বীপটিকে বেইজিং-এর নিয়ন্ত্রণে আনতে সব সময় শক্তি প্রয়োগ করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com