হারুন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এক মেয়ের ফোন ছিনতাইকালে ছাত্রদের কাছে হাতেনাতে ধরা পড়ে ছিনতাইকারী। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
১৬ জুন বেলা ১২:৩০ এর দিকে মেয়েটির ফোন ছিনতাইয়ের সময় কয়েকজন ছাত্র তা দেখে এবং তৎক্ষণাৎ তারা এগিয়ে যায়। এদের মধ্যে সাহসী ভূমিকা পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ছাত্র রাসেল। তিনি জানান,”টি এস সি থেকে বের হয়ে আরামবাগ হোটেল এর সামনে দেখি এক আপু চিৎকার করে বলতেছে ফোন, আমার ফোন নিয়ে যাচ্ছে।শোনা মাত্রই দেখি একজন দৌড়ায় পালিয়ে যাচ্ছে। ৩০-৪০ মিটার দূরত্বে ছিলাম বলে পিছু নেই এবং হিড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে তাকে ধরে ফেলি ও ফোন উদ্ধার করি
প্রায় দশ দিন আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল।এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নাহিদুল ইসলাম জানান, বেশ কিছু দিন ধরেই এদের একটি সংগবদ্ধ চক্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশে মোবাইল ফোন ছিনতাই করে আসছে। বেশ কিছু অভিযোগ পেয়ে আমরা কয়েকদিন যাবত এই এলাকায় বিশেষ টহলের ব্যবস্থা করি।”