রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

 কুসিক নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে

  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২, ১২.০৮ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে।  সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সোমবার দিবাগত রাতে নির্বাচনী প্রচার কার্যক্রম শেষ হয়।
আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এটি কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় ভোট। এর আগে দুটি ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হয়। এবারও আগের ধারাবাহিকতা বজায় রেখে অনুষ্ঠিত হচ্ছে ভোট। তবে ইভিএম নিয়ে প্রার্থীদের অভিযোগ নেই।
এর আগে দু’বার ভোটে বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচন হন। এবার নৌকার একক প্রার্থী থাকলেও বিএনপি সমর্থিত দুইজন প্রার্থী নির্বাচনের মেয়র পদে লড়াই করায় নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত কিছুটা বাড়তি সুবিধা পাবেন এমন মনে করছেন কুসিকের সাধারণ ভোটাররা। এ ছাড়া অতীতের যে কোন সময়ের চেয়ে কুমিল্লায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকায় দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত।
কুসিক নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্তরের ৩ হাজার ৬০৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিটির বিভিন্ন পয়েন্টে ৭৫টি চেকপোষ্ট। ভ্রাম্যমান মোবাইল টিম থাকবে ১০৫টি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে ১২ প্লাটুন, র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন থাকবে ৩০টিম, অর্ধশত নির্বাহী ও ৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। এর বাইরে সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে যথাক্রমে ২২ ও ২৪ জন করে পুলিশ, আনসারসহ গ্রাম পুলিশের সদস্য। বলা যায়, পুরো সিটি এলাকা নিরাপত্তার চাদরে মোড়া থাকবে। এই প্রথমবারের মতো কেন্দ্রের বাইরে-ভিতরে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
নির্বাচনের নিরাপত্তার প্রসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনে ৩ হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন। তারা কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com