রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

কুসিক নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৩ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে : জেলা পুলিশ সুপার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৭.১৮ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৩ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।  তিনি বলেন, ভোটারদের নিরাপত্তায় এবং কেন্দ্রে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার এ কথা বলেন।

ফারুক আহমেদ বলেন, নির্বাচনে ৩ হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন। তারা কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে কোনও ধরনের ঝামেলা সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৩০টি টিম, ১০৫ কেন্দ্রে এক হাজার ২৬০ আনসার সদস্য ও এপিবিএনের ৫০ জন সদস্য নিরাপত্তা রক্ষায় নিয়জিত থাকবেন।’

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। মোট কেন্দ্র ১০৫টি। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।  নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর তৃতীয় লিঙ্গের ভোটার দুজন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com