বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে মটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধের দাবিত সংবাদ সম্মেলন।

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ১০.৩১ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ১৮৯৫) নির্বাচনে অবৈধ ভোটার তালিকা, অবৈধ সাধারণ সভা এবং সর্বোপরি পাতানো নির্বাচন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একাংশের নেতাকর্মীরা। সোমবার (১৩ জুন) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ও ১৪ বারের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সিরাজুল ইসলাম।

তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, অবৈধ লাইসেন্স ব্যবহারের মাধ্যমে বহিরাগত শ্রমিকদের ভর্তি করা হয়েছে। গত তিন বছরে সরকারিভাবে ৪৭০ জনকে লাইসেন্স দেওয়া হয়েছে। অথচ প্রায় ১৩০০ জনকে নতুন ভোটার করা হয়েছে। একটি পরিপূর্ণ নির্বাচনের স্বার্থে স্বচ্ছ ভোটার তালিকা করতে হবে।

এবিএম সিরাজুল ইসলাম অভিযোগ করেন, গঠনতন্ত্রের ২৪ এর খ ধারায় উল্লেখ আছে, ইউনিয়ন হতে ঋণ গ্রহীতা কোন কর্মকর্তা বা সদস্য ঋণ পরিশোধ না করে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না। অথচ ইউনিয়নে বর্তমান সভাপতি ও সভাপতি প্রার্থী কায়সার আহম্মেদ কাইয়ুমের কাছে ১৩ লাখ ৭২ হাজার ১২০ টাকা খেলাপি ঋণ রয়েছে। একইভাবে কার্যকরী সভাপতিসহ কার্যকরী কমিটির ১০ জন ঋণ খেলাপী হওয়ার পরও প্রার্থী হয়েছেন।

এছাড়া সাত সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান মৃত্যুবরণ করলে ১নং সদস্যকে বাদ দিয়ে ৪নং সদস্যকে ভারপ্রাপ্ত প্রধান ও পরবর্তী সময় প্রদান করা হয়েছে।

অন্যদিকে গত ৮ মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোরাম সংকট ছিল।

এবিএম সিরাজুল ইসলাম জানান, এসবের মাধ্যমে আগামী ১৮ জুন একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন চলছে। এর প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুন) সকালে বিক্ষোভ মিছিল করা হবে। এছাড়া শ্রমিকদের অধিকার সুরক্ষায় নির্বাচন প্রতিরোধ করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মো. দিলাল ইসলাম উজ্জল, মো. আলী আকবর, মো. হারিছ মিয়া, মো. আকরামুল হক আকরাম, মো. চঞ্চল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com