বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কঠোর আগ্নেয়াস্ত্র আইনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভকারীদের মিছিল-সমাবেশ।

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ২.০১ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া/আনা ক্রিস্টিনা মার্টিনস/যুক্তরাষ্ট্র থেকেঃ
সম্প্রতি বড় ধরনের দুটি বন্দুক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর আগ্নেয়াস্ত্র আইনের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে মিছিল-সমাবেশ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী।

যুক্তরাষ্ট্রজুড়ে কয়েকশ মিছিলে অংশগ্রহণকারীরা ‘বন্দুক হামলা থেকে মুক্তি চাই’ বলে স্লোগান দেন এবং বিভিন্ন বার্তাসহ ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জনগণের বিক্ষোভকে সমর্থন করে কংগ্রেসকে একটি আগ্নেয়াস্ত্র সুরক্ষা আইন পাস করার আহ্বান জানিয়েছেন।
কিন্তু বিবিসি বলছে—রিপাবলিকানদের কারণে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র আইনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৪ মে এক বন্দুকধারীর গুলিতে ১৯টি শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক নিহত হয়।
এরপর কয়েক দিন আগে নিউইয়র্কের বাফেলো এলাকায় আরেক বন্দুক হামলার ঘটনায় ১০ জন নিহত হয়। এ দুটি ঘটনায় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে সাধারণ জনগণসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের দাবির পুরোভাগে রয়েছে ‘মার্চ ফর আওয়ার লাইভস’ গোষ্ঠী বা সংস্থা। ফ্লোরিডা অঙ্গরাজ্যে ২০১৮ সালে পার্কল্যান্ড স্কুলে বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা সংস্থাটি প্রতিষ্ঠা করেন। শনিবার ‘মার্চ ফর আওয়ার লাইভস’ জানায়—ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ-সংক্রান্ত প্রায় সাড়ে ৪০০ সমাবেশ আয়োজন করা হবে।
গোষ্ঠীটি বলছে—সাধারণ মানুষ যেখানে নিয়মিত বন্দুক হামলায় প্রাণ হারাচ্ছে, তখন রাজনীতিকদের হাত-পা গুটিয়ে বসে থাকতে দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com