বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য কোভিড পরীক্ষার আবশ্যকতা বাতিল করা হবে

  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২, ৫.৩১ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভ্রমণকারীদের পূর্বের ২৪ ঘন্টার মধ্যে কোভিড-১৯ এর পরীক্ষার নেগেটিভ ফলাফল জমা দেওয়ার আবশ্যকতা তুলে নেওয়া হবে। হোয়াইট হাউজ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আশা করা হচ্ছে বলে, এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

পরিচয় গোপন রাখার শর্তে আনুষ্ঠানিক ঘোষণার পূর্বে ঐ কর্মকর্তা জানান যে, যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই পদক্ষেপের অনুমোদন দিয়েছে। “বিজ্ঞান ও তথ্যের উপর ভিত্তি” করে এমন পরীক্ষার আর প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নিয়েছে সিডিসি। রবিবার মধ্যরাত থেকে পদক্ষেপটি কার্যকর হবে।

সিডিসি জানায় যে, তারা ৯০ দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং কর্মকর্তারা যদি মনে করেন যে, আবারও পরীক্ষা করা দরকার তাহলে তারা তাই করবেন। যেমন উদাহরণস্বরূপ, নতুন কোন প্রকরণের কারণে আবারও পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।

এমন পরীক্ষা কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধগুলোর মধ্যে সবশেষগুলোর একটি যেটি এখনও কার্যকর রয়েছে। ভ্রমণ ও পরিবহন শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা হোয়াইট হাউজকে কয়েক মাস ধরেই চাপ প্রয়োগ করে আসছেন যাতে তারা এই পদক্ষেপটি প্রত্যাহার করে নিক। তারা বলছেন যে, এর ফলে আন্তর্জাতিক পর্যটন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ২০২১ সালের জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু আছে।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানায় যে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ভ্রমণ কার্যত মহামারীর পূর্বের অবস্থায় ফিরে গিয়েছে।

আরও অনেক দেশই পূর্ণমাত্রার টিকা ও বুস্টার ডোজ প্রাপ্তদের জন্য তাদের পরীক্ষার আবশ্যকতা তুলে নিয়েছে যাতে করে পর্যটন বৃদ্ধি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com