রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বঙ্গবন্ধু কন্যা এসেছিলেন বলেই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ হয়েছে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২, ৭.১৬ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই স্বৈরাচার হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা এসেছিলেন বলেই দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ সম্ভব হয়েছে।

শনিবার ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে  সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে  দলের নেতাকর্মীদের উদ্দেশে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিজয়ের উপযোগী শক্তি হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তুলতে হবে।

ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ কখনো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি অথচ আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, আজ তারাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে।

ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তোলার আহবান জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, “দল থেকে সন্ত্রাসী, চাঁদাবাজদের বের করে দিতে হবে। আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই, তাই খারাপ লোকদের দলে নেয়া যাবে না।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি।  বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ছিদ্দিকুর রহমান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ও ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com