বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নান্দাইলে আগাছা পরিষ্কার করতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু।

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৩.০১ এএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে বাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইকবাল হোসেন (৬২) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ ইকবাল হোসেন নান্দাইল পৌর শহরের চন্ডীপাশা ছায়াবিথি আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি নিজের বাসার ছাদের আগাছা পরিষ্কার করতে গেলে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইকবাল হোসেন নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি সদ্য চাকরি থেকে অবসরে যান। তার স্ত্রী আফরোজা বেগম নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাবরক্ষক পদে কর্মরত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অবসরপ্রাপ্ত এই শিক্ষকের মৃত্যুতে শিক্ষক সমাজ-সহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com