বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

​​​​​​​​​​​​​​​​​​​​​​​পাথরঘাটায় বন্ধ করে দেয়া হয়েছে অবৈধ কয়লার ১১ টি চুল্লি

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৯.২৩ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

​​​​​​​​​​

সিনিয়র স্টাফ রিপোর্টার :-বরগুনার পাথরঘাটা উপজেলায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানোর ৩ টি কারখানায় মোট ১১ টি চুল্লি ভেঙে ও বন্ধ করে দেয়া হয়েছে।

উপজেলার কাঠালতলী বকুলতলা গ্রামের জাহাঙ্গীর মিয়ার কারখানার ৮ চুল্লি ,রায়হানপুর ইউনিয়নের রায়হানপুর গ্রামের সোহাগের কারখানায় ২ চুল্লি ও একই ইউনিয়নের মাদারতলী গ্রামের ফজলুর সরদারে কারখানায় ৩ টি চুল্লি ভেঙে ও বন্ধ করে দেয়া হয়েছে ।

বন্ধ করে দেওয়া হলো চুল্লি…

কয়লা বানানোর জন্য মাটি দিয়ে তৈরি করা হয়েছে বড় আকারের ১১ চুল্লি। এই অবৈধ চুল্লি তৈরি করে অবাধে ভাবে কাঠ পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা। ফসলি জমিঘেঁষে এবং ঘনবসতি এলাকায় কারখানা স্থাপন করায় পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিষাক্ত ধোঁয়ায় ফসলের ক্ষতি হয়। এই সকল চুল্লি জ্বলে দিন-রাত। প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ। সেই কাঠ পোড়ালেই হচ্ছে কয়লা। ওইসব চুল্লি থেকে নির্গত ধোঁয়া ছড়িয়ে পড়ছে এলাকায়। শিশু-বৃদ্ধসহ মানুষের মধ্যে শ্বাসকষ্টসহ দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ। এই স্থাপন করা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১১ চুল্লি বন্ধ ও ভেঙে দিয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহি অফিসার ।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা অবৈধ কাজ। এগুলো মানুষ ও পরিবেশের জন্য হুমকি স্বরূপ তাই বিগত দিনে এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে তাদের সতর্ক করা সত্ত্বে বন্দ না করায় অবৈধভাবে কয়লা তৈরির চুল্লি গুলি সম্পূর্ণ ভেঙে ও বন্ধ করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com