বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 নাইজেরিয়ায় চার্চে বন্দুকবাজদের হামলা, নিহত ৫০

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ৩.৫০ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

ওন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থণার জন্য অনেকে জড়ো হয়েছিলেন। সেই সময় বন্দুকবাজেরা গুলি চালায়।

নাইজেরিয়ায় একটি চার্চে বন্দুকবাজদের হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে একটি সংবাদ সংস্থা জানিয়েছে।

স্থানীয় বিধায়ক ওগুনমোলাসুয়ি ওলুওলে জানিয়েছেন, ওন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থণার জন্য অনেকে জড়ো হয়েছিলেন। সেই সময় একাধিক বন্দুকবাজ চার্চে এলোপাথারি গুলি চালাতে থাকে। এই হামলায় বেশ কয়েকজন শিশু মারা গিয়েছে।

যদিও গুলিতে ঠিক কতজন নিহত হয়েছেন সরকারি ভাবে তা এখনও জানানো হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে চার্চ। সেই রক্তের উপর পড়ে রয়েছেন চার্চে প্রার্থণা করতে আসা ভক্তরা।তবে চার্চে এই হামলার পিছনে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এমনিতে ওন্ডো নাইজেরিয়ার শান্তিপূর্ণ রাজ্যগুলির মধ্যে অন্যতম। তবে সেখানে কিছু দিন ধরে পশুপালক এবং কৃষকদের মধ্যে অশান্তি চলছে। সেই অশান্তির জেরেই এই হামলা কি না তা স্পষ্ট নয়। পুলিশ এ নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। এই হামলার ঘটনায় এলাকার বাসিন্দারাও বেশ হতবাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com