মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের

এবার যুক্তরাষ্ট্রে রাস্তায় বন্দুক হামলায় নিহত ৩আহত ১১

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ৩.১৯ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃ সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ

একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটে চলেছে যুক্তরাষ্ট্রে। স্কুল-হাসপাতালের পর এবার রাস্তায় বন্দুকধারীর হামলায় এক নারীসহ তিনজন নিহত হলেন। আহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে ফিলাডেলফিয়ার একটি জনপ্রিয় রাস্তায়।
পুলিশ জানিয়েছে, প্রতি সপ্তাহান্তের মতো ৪ জুন শনিবারও শহরের প্রচুর মানুষ সাউথ স্ট্রিটের রাস্তায় আনন্দ করতে বেরিয়েছিলেন। সেই সময় কয়েকজন বন্দুকধারী এসে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ১১ জন আহতের মধ্যে কয়েকজনের অবস্থা
সংকটজনক। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তারা জানিয়েছে, এই ঘটনার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
ঘটনাস্থল থেকে কয়েকটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বন্দুকধারীরা পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, শনিবার পরিস্থিতি সামাল দিতে রাত পেরিয়ে যায়। ফলে দোষীদের চিহ্নিত করা যায়নি। রোববার সকালে আশপাশের দোকানপাট খুললে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে বন্দুক হামলা। গত ১৭ মে নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীরা ১০ জন কৃষ্ণাঙ্গকে হত্যা করে। আর গত ২৮ মে টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিশু ও শিক্ষক নিহত হন। এরপর গত ২ জুন ওকলাহোমার টুলসার একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হন। এরপর গত ৩ জুন আইওয়া ও উইসকনসিনে পৃথক দুটি হামলায় নিহত হন ৩ জন।
২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে, যা আগের বছর অর্থাৎ ২০২০ সালের তুলনায় ৫২ শতাংশ বেশি। গত বছর ৩০টি অঙ্গরাজ্যে হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ১০৩ জন ও আহত হন ১৪০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com