বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডিএমপি কমিশনারের সাথে বিভিন্ন বিভাগের প্রধানদের এপিএ স্বাক্ষর।

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ১২.৫২ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) এর সাথে ডিএমপির বিভিন্ন বিভাগের প্রধানগণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement) স্বাক্ষর করেছেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী আজ রবিবার (৫ জুন ২০২২) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫৭ টি বিভাগের প্রধানগণ ডিএমপি কমিশনারের সাথে ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন।

গত ২ জুন ২০২২ (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানার অফিসার ইনচার্জগণ তাদের স্ব স্ব বিভাগের প্রধানদের সাথে ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেন।

উল্লেখ্য, সরকারি কর্মকান্ডে কর্মকর্তাদের কর্মক্ষমতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পাদিত কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।
(ডিএমপি নিঃ)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com