বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রিহোবট বিচের বাড়ি থেকে তড়িঘড়ি সরিয়ে নেয়া হয় প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডিকে জিল বাইডেনকে।

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ১১.২১ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
একটি প্রাইভেট বিমানের কারণে আকস্মিক দেলাওয়ার রাজ্যের রিহোবট বিচের বাড়ি থেকে তড়িঘড়ি করে উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে। প্রেসিডেন্টের নিরাপত্তার কারণে ওই এলাকায় নির্ধারিত একটি অংশের আকাশসীমায় যেকোনো বিমানের প্রবেশে বিধিনিষেধ আছে। কিন্তু শনিবার প্রাইভেট একটি ছোট্ট বিমান ওই এলাকার মধ্যে ভুল করে ঢুকে পড়ে। এতে প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাকে এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিরাপদ একটি স্থানে সরিয়ে নেয়া হয়।
এরপর হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি নিরাপদ আছেন। তাদের ওপর কোনো হামলা হয়নি। পরে তারা তাদের বাসভবনে ফিরে গেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস বলেছে, ভুল করে বিমানটি ওই এলাকায় প্রবেশ করেছিল এবং সঙ্গে সঙ্গে তাকে এসকর্ট করে সরিয়ে নেয়া হয়েছে।
এর পাইলট যথাযথ রেডিও চ্যানেল অনুসরণ করছিলেন না। প্রকাশিত ফ্লাইট বিষয়ক যে গাইডলাইন্স আছে তিনি তা অনুসরণ করেননি। এ জন্য ওই পাইলটকে জিজ্ঞাসাবাদ করবে সিক্রেট সার্ভিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com