বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বজ্রপাতে বড়ভাই আহত,ছোট ভাই নিহত।

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ১১.০৮ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অন্যের জমিতে শ্রম বিক্রি করতে গিয়ে বজ্রপাতের ঘটনায় দ্বীন ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া বজ্রপাতের এ ঘটনায় নিহতের বড়ভাই খাইরুল ইসলাম (২৭) গুরুতর আহত হয়েছে।

এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর পূর্বপাড়া গ্রামে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত দ্বীন ইসলাম এবং আহত খাইরুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার কামারকোনা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (৪ জুন) সকালে দুই ভাই দ্বীন ইসলাম ও খাইরুল ইসলাম অন্যের জমিতে চুক্তিভিত্তিক কাজ করতে যায়।

বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে পাশের একটি পাঞ্জেগানা মসজিদের বারান্দায় গিয়ে তারা অপেক্ষা করছিল।

এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দ্বীন ইসলামের মৃত্যু হয়। এছাড়া খাইরুল ইসলাম আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com