বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সীতাকুন্ড ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ফেসবুক লাইভ করতে এসে পুরে ছাই।

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ১০.৪৮ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ মাটিতে পড়ে থাকা যে হাতটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হাত নয়, এটা একটা পরিবারের স্বপ্ন। গতকাল রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে কারো একটি হাত।

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ যেন এশিয়ার মধ্যে এযাবৎ কালের সবচেয়ে বড় ভয়াবহ বিস্ফোরণ বলছেন অনেকেই।

এ বিস্ফোরণের খবর দেশের চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে আসছেন নিহতের স্বজনরা। বিলাপ ধরে কান্না করছেন অনেকেই।

মা-বাবা খুঁজে বেড়াচ্ছেন সন্তানকে, স্ত্রী খুঁজে বেড়াচ্ছেন স্বামীকে, সন্তান খুঁজে বেড়াচ্ছে বাবাকে, আর অসহায় বোন খুঁজে বেড়াচ্ছে ভাইকে।

সীতাকুন্ড থেকে চট্টগ্রাম মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল থেকে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে খুঁজে বেড়াচ্ছেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে অনেকেই। খুঁজতে খুঁজতে প্রায় ক্লান্ত পরিবারের কর্তা ব্যক্তিরা।

বিস্ফোরণে নিহত স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সীতাকুন্ডের বিস্ফোরিত এলাকা।

চট্টগ্রাম মেডিকেল কলেজে একের পর এক আসছে এ্যাম্বুলেন্স। বাড়ছে আহত সংখ্যা, দীর্ঘ হচ্ছে নিহতের সারি।

ছবিতে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন বিএম কন্টেইনার ডিপোর ট্রাকচালক মুহাম্মদ শাহজাহানের স্ত্রী রেশমি। দুটি মাসুম বাচ্চা নিয়ে অপেক্ষা করছেন স্বামীর জন্য। স্বামীর সাথে শেষ কথা কোন বাজার সদাই লাগবে কিনা?
এরকম শাহজাহানের স্ত্রী রেশমির মত অনেকের স্ত্রী খুঁজে বেড়াচ্ছেন স্বামীকে আর সন্তানরা খুঁজে বেড়াচ্ছেন বাবাকে।

এ বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিস এর কর্মীরা। অগ্নিকাণ্ড থেকে শতশত শ্রমিককে বাঁচানোর জন্য নিজের জীবন আত্মাহুতি দিলেন ফায়ার সার্ভিসের ৬ কর্মী। অগ্নিদগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের ১৪ জন কর্মী বর্তমানে চিকিৎসাধীন।

অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার সাথে সাথে অলিউর রহমান প্রকাশ নয়ন নামের এক যুবক ফেসবুক লাইভে আসে, প্রায় ৪০ মিনিট ৪৫ সেকেন্ডের সময় বিস্ফোরণের ঘটনাতে দেখা যায়। তারপরও ওই লাইভটি অন্তত আরও ৪ মিনিট চলে। ওই ৪ মিনিট স্কিন ছিল অন্ধকার।

সীতাকুণ্ড ঘটনায় প্রথমে লাইভে আসা নয়নের মরদেহ মিলল চমেকে। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নয়নকে শনাক্ত করে পরিবারের স্বজনরা।

এতগুলো মানুষের মৃত্যু, পঙ্গুত্ব বরণ এই বিস্ফোরণে। এ ঘটনার দায় এড়ানো যাবে ? দেশে স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের দায় কে নেবে ? আজ সবার কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com