বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘পোস্ট মর্টেম’ এর বাংলা ‘ময়নাতদন্ত’ হওয়ার কারণ।

  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২, ২.০৬ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

মৃত্যুর কারণ যদি হয় অজানা এবং অস্বাভাবিক হয়  তখন পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। মৃত্যুর সঠিক করণ জানার প্রধান উপায় হচ্ছে চিকিৎসক কর্তৃক মৃত ব্যক্তির মরদেহের ‘পোস্ট মর্টেম’ করা। ইংরেজি এই ‘পোস্ট মর্টেম’ শব্দের বাংলা প্রতিশব্দ হিসেবে ব্যবহার হরা হয় ‘ময়নাতদন্ত’। মৃত্যুর প্রকৃত কারণ জানতে চিকিৎসক বা পুলিশের ভরসা পোস্টমর্টেম রিপোর্ট।

কিন্তু কখনও ভেবে দেখেছেন পোস্ট মর্টেমের বাংলা নাম ময়না তদন্ত কেন? পোস্ট মর্টেমের সঙ্গে ময়না পাখির মিল কোথায়? চলুন এই প্রশ্নের উত্তর জানতে কিছু তথ্য জেনে নেয়া যাক।

ময়না পাখি দেখতে মিশমিশে কালো এবং তার ঠোঁট হলুদ। গায়ের রঙ কালো হওয়ার কারণে ময়না পাখিকে আলাদা করে অন্ধকারে দেখা যায় না। শুধুমাত্র ডাক শুনেই অন্ধকারে ময়না পাখিকে চিহ্নিত করা সম্ভব। এখানেও আবার রয়েছে ধাঁধাঁ। ময়না পাখি তিন থেকে ১৩ রকমের ডাক দিতে পারে, কেবলমাত্র অভিজ্ঞদের পক্ষেই তা ধরা সম্ভব।

একইরকমভাবে খুন বা আত্মহত্যার মতো অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রেও একেবারে অন্ধকারে থেকে শুরু করতে হয়। মরদেহ কাটা-ছেঁড়া করার মাধ্যমে পাওয়া যায় সামান্য সূত্র। আর সেই সামান্য কিছু সূত্র থেকেই পুরো ঘটনা আবিষ্কার করা সম্ভব হয়।

সামান্য সূত্র থেকে আবিষ্কার হয় বড় থেকে বড় রহস্যের সমাধান। পাওয়া যায় আসল অপরাধীদের। ব্যক্তির মৃত্যুরহস্য বা জীবিত থাকা অবস্থায় তার সাথে ঘটে যাওয়া নানা অপরাধের ধরণ ও বিবরণ। তাই পোস্ট মর্টেমের বাংলা হয়েছে – ময়না তদন্ত।

(সূত্র ডিএমপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com