সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না সিকেডি হাসপাতালে চাঁদাদাবি যুবদল কর্মী মঈন উদ্দিনের ৪ সহযোগীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সীমিত ওভারের সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী কাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  বিএনপির দুঃসময়ের কান্ডারি ডাক্তার লুসি খান মনোনয়ন ফরম নিলেন সংরক্ষিত নারী আসনের

বন্দুকধারীদের হামলায় রক্তাক্ত আমেরিকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৮.৪৮ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

বন্দুকধারীদের হামলায় রক্তাক্ত আমেরিকা । স্থানীয় সময় মতে বুধবার ওকলাহোমার টুলসায় একটি হাসপাতালে হানা দেয় এক বন্দুকধারী। হামলাকারীর নির্বিচার গুলিবর্ষণে এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, মৃত্যু হয়েছে ওই বন্দুকধারীরও।

স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আচমকাই টুলসা শহরের সেন্ট ফ্রান্সিস হাসপাতাল এক ব্যক্তি হামলা চালায়। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে সেখানে উপস্থিত মানুষের উপর নির্বিচারে গুলি চালায় সে। ওই ঘটনায় চারজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। মৃত্যু হয়েছে বন্দুকবাজেরও। তবে পুলিশের পালটা গুলিতে সে প্রাণ হারিয়েছে না কি আত্মঘাতী হয়েছে ওই হামলাকারী তা এখনও স্পষ্ট নয়। কী কারণে এই হামলা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

টুলসার পুলিশ কর্মকর্তা জনাথন ব্রুকস জানিয়েছেন, আর কোনও হামলাকারী সেখানে লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত হতে গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ ক্যাপ্টেন রিচার্ড মুলেনবার্গ জানিয়েছেন, হাসপাতাল চত্বরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকেই আহত হয়েছেন।

মূলত, ঘটনাটি ঘটে নাতালি বিল্ডিংয়ের দোতলায়। সেখানে ডাক্তারদের অফিস রয়েছে। আর রয়েছে একটি অর্থোপেডিক চিকিৎসা কেন্দ্র। পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতদের মধ্যে হাসপাতালের রোগী থেকে শুরু করে কর্মীরাও রয়েছেন।

জানা গিয়েছে, টুলসা হাসপাতালে হামলার ঘটনা ইতিমধ্যে প্রেসিডেন্ট জো বইডেনকে  জানানো হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মাত্র দিন আটেক আগেই আমেরিকার টেক্সাসে একটি স্কুলে ভয়াবহ হামলায় মৃত্যু হয়েছিল ১৯ জন পড়ুয়ার। প্রায় ৬০০ জন পড়ুয়ার রব এলিমেন্টারি স্কুলের ওই ঘটনায় কেঁপে ওঠে গোটা দেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com