বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করলেন প্রধানমন্ত্রী।

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৪.২৩ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফাতেহা পাঠ করেছেন।

প্রধানমন্ত্রী ও তাঁর বোন ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সঙ্গে নিয়ে  এই ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাঁদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং সেই সাথে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তাঁর দাদা-দাদী এবং বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সাহেরা খাতুনের কবরও জিয়ারত করেন।
১৯৭৪ সালের এই দিনে মৃত্যুবরণকারী প্রধানমন্ত্রীর দাদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে মাজার প্রাঙ্গণে জাতির পিতার বাড়ি থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
এর আগে তিনি বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। যিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ রাতে বিপথগামী কিছু সেনা সদস্যের গুলিতে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে নিহত হন।
এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট সচিবগণ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com