মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শুরু হচ্ছে প্রভার ‘কাউন্টডাউন’

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৪.১৭ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

আল সামদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ  সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত জীবনসহ তার নানা বিষয় নিয়ে নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি মালয়েশিয়া গিয়েছেন প্রভা। সেখানে গিয়ে সম্মুখীন হন নানা জটিলতার।

তবে সেটা বাস্তব জীবনে নয়, পর্দায়। ‘কাউন্টডাউন’ নামের ধারাবাহিক নাটকে এমন দৃশ্য দেখা যাবে। ‘কাউন্টডাউন’ ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। আজ ৩১ মে থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার হবে বলে জানা যায়। নাটকটি রচনা করেছেন শাহ্ মো. নাঈমূল করিম।

‘কাউন্টডাউন’ ধারাবাহিকটির নির্মাতা সকাল আহমেদ জানান, ১১ জন বন্ধুর গল্প দিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। মালয়েশিয়া বেড়াতে গিয়ে নানা জটিলতায় জড়িয়ে পড়ে তারা। বন্ধুত্ব থেকে প্রেম হয়। একটা পর্যায়ে ঘটে খুনের মতো ঘটনাও। মানে গল্পটিতে বন্ধুত্ব, প্রেম, থ্রিলার-সবই থাকছে। নাটকটির মাধ্যমে মালয়েশিয়ার সৌন্দর্য-সংস্কৃতি-স্থাপনার স্বাদও পাবেন দর্শক।

ধারাবাহিকটিতে প্রভা ছাড়াও আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, ঊর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com