বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে আটক।

  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২, ১১.৩৫ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ

যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে আটক করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে স্থানীয় সময় গত ২৮ মে (শনিবার) মধ্যরাতে তাকে আটক করা হয়েছে। খবর প্রকাশ করেছে ইয়ন নিউজ ও সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পল পেলোসিকে আটক করে ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে নিয়ে যাওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন পল পেলোসি। এ সময় তার রক্তে অ্যালকোহলের মাত্রা দশমিক ০৮ বা এর চেয়ে বেশি ছিল।
পাবলিক বুকিং রিপোর্টের তথ্যমতে, পাঁচ হাজার ডলার জরিমানায় পল পেলোসিকে জামিন দেওয়া হয়েছে। পরদিন রবিবার সকালেই তিনি মুক্তি পেয়েছেন।
এক বিবৃতিতে ন্যান্সি পেলোসির মুখপাত্র ড্রু হ্যামিল বলেন, ব্যক্তিগত ইস্যু নিয়ে কোনো মন্তব্য করবেন না হাউস স্পিকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com